মনু নদীর উপরে ব্রিজ নির্মাণের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন
June 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার বালিকান্দি ও পৌর বাস টার্মিনাল সংলগ্ন মনু নদীর উপরে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
২৬ জুন শনিবার বিকেলে বালিকান্দি, ঢেউপাশা,মমরুজপুর ও কুশিরাই ও বড়হাট এলাকার মানুষ উপস্থিত হয়ে ব্রিজ বাস্থবায়নের জন্য মানববন্ধন করে এ দাবিতে জানান। এসময় বক্তরা বলেন বর্ষা মৌসুমে নদীতে পানি হলে শত শত শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা বন্ধ হয়ে যায়। শহরের সাথে যোগাযোগও কষ্ঠকর হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চাদনীঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আহমেদ,বালিকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান,সৈয়দ আমির আলী,হাফিজ আনোয়ার হোসেন,এডভোকেট আব্দুস সামাদ,কলিম আহমেদ,সাহাবুদ্দিন আহমেদসহ প্রমুখ।



মন্তব্য করুন