প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি প্রশিক্ষণ

June 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শিক্ষকদের পাঠদানে সক্ষম করে তুলতে মৌলভীবাজারে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা ইসলাম ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায় ২৪ জুন থেকে ২৬ জুন একটি এবং ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত অপর একটি ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে সকলকে সনদ প্রদান করা হবে। প্রথম ব্যাচ শেষ হয়েছে ২৬ জুন। পরবর্তী ব্যাচ শুরু হবে ২৭ জুন থেকে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান-এই প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে একটি ডিজিটাল কনটেন্ট তৈরি করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে পাঠদান করতে পারি তা শিখছি। ডিজিটাল পাঠদানের মাধ্যমে শিশুরা আনন্দের মাধ্যমে সহজেই শিখতে পারবে। এবং যা শিখবে তা শিশুর জন্য স্থায়ী শিখন হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com