মৌলভীবাজারে ওয়ান ওয়ার্ল্ড এক্সপার্ট’র স্পোকেন,আইইএলটিস’র উদ্বোধন

June 27, 2021,

স্টাফ রিপোর্টার দেশী ও বিদেশী এক্সপার্টদের সমন্বয়ে শিক্ষার্থীদের মান উন্নয়ন,উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক মানের দক্ষ জনবল বাড়াতে এই প্রথম বারের মত পর্যটন জেলা মৌলভীবাজারে এলো “ওয়ান ওয়ার্ল্ড এক্সপার্টস”।

প্রশিক্ষাণার্থীদের ইংরেজিতে আরো কঠোর মনোনিবেশ করতে মৌলভীবাজারস্থ হামিদীয়া পয়েন্টে ২৭ জুন রোববার দুপুরে প্রতিষ্ঠানটির স্পোকেন/আইইএলটিস’র শুভ উদ্বোধন হয়ে গেল। প্রতিষ্ঠানটির সিইও মোঃ মোতাহির আলম’র সঞ্চালনায় ওয়ান ওয়ার্ল্ড এক্সপার্ট এর ম্যানিজিং ডাইরেক্টর সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ’র সভাতিত্বে এতে বক্তব্য দেন ইম্পেরিয়েল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামূনুর রশীদ, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিঃ,মৌলভীবাজার এর জেলা ইনচার্জ মোঃ মাসুদ,প্রজেক্ট ডাইরেক্টর হোসাইন আহমদ পারভেজ, এক্সিকিউটিভ ডাইরেক্টর ফয়ছল আহমদ প্রমূখ। পরে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com