মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ১১০ জনকে জরিমানা

June 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ মহামারী কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একযোগে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় ১১০ জন জরিমানা করা হয়।
২৭ জুন রবিবার মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নির্দেশনা অনুযায়ী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা তত্ত্বাবধানে একযোগে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে ব্যক্তিকে মোট ৪৫,৪৫০-/= টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)গণ এবং জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন আসমা উল হুসনা, সানজিদা রহমা, মোঃ আরিফুল ইসলা, মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশ, মৌলভীবাজার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com