মৌলভীবাজার চেম্বার নেতৃবৃন্দের সাথে পৌর মেয়রের মতবিনিময়

June 28, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান তারই ধারাবাহিকতায় অংশ হিসাবে মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার ২৭ জুন চেম্বার কার্যালয় চেম্বার অব কমার্সের সভাপতি ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জানানো হয় আগামী ১ জুলাই থেকে পৌর শহরের প্রতিটি দোকানের সামনে থেকে ময়লা সংগ্রহ করবে পৌর কর্তৃপক্ষ। মতবিনিময় সভায় চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com