মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ১৭২ জন জনকে জরিমানা
June 28, 2021,

স্টাফ রিপোর্টার॥ মহামারী কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজার জেলার নিষেধাজ্ঞা অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১৭২ জন ব্যক্তিকে জরিমানা করা হয়।
২৮ জুন সোমবার সকাল থেকে একযোগে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় মোট ১,০৬,৭০০ (এক লক্ষ ছয় হাজার সাতশত)/= টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন আসমা উল হুসনা, সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলা, মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।



মন্তব্য করুন