মৌলভীবাজারে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

June 28, 2021,

স্টাফ রিপোর্টার॥ জেলা প্রশাসনের উদ্যোগে ও শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির সহযোগীতায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার সাতটি উপজেলায় মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
২৮ জুন সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা ইয়াসমীন এই মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক এম. মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও দপ্তর সচিব সিরাজুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির এম. জুনেদ আহমদ, সাব্বির আহমেদ তপু, মোঃ সোহানুর রহমান সোহান, কামরান আহমদ চৌধুরী,আদনান ইমন, আবুল মাসুম রনি, মাসুক আহমদ নুরে আলম প্রমুখ।
এ সময় জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট কুসমবাগ,চৌমুহনা, কোর্ট রোড, কোর্ট এলাকা, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, বেরির পাড় এলাকায় মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচারণা পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com