মৌলভীবাজারে গাঁজাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ

June 29, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের সুলতানপুরের ইব্রাহিম টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ নুর রাজ প্রকাশ নুরকাছ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
২৮ জুন মঙ্গলবার মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ এক যুবকে আটক করা হয়।
আটককৃত আসামী মোঃ নুর রাজ প্রকাশ নুরকাছ পিতা- মৃত গিয়াস উদ্দিন, সাং- দিঘীরপাড়, পোঃ- ইনাতগন্জ, থানা ঃ-নবীগন্জ, জেলা হবিগঞ্জ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com