অল দ্যা বেস্ট একাডেমির কর্তৃক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

June 30, 2021,

স্টাফ রিপোর্টার॥ অল দ্যা বেস্ট একাডেমি এর উদ্যোগে গত ২২ জুন থেকে ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়ে চূড়ান্ত পর্ব ২৬ জুন দিবাগত রাতে অনুষ্ঠিত হয়।
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহিনুর ইসলাম উদ্বোধন করে। চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড.মোঃ ফজলুল আলী ,অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ।
ভার্চ্যুয়াল বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ক ছিলেন শফিকুল ইসলাম, বিসিএস সাধারণ (শিক্ষা) ও অল দ্যা বেস্ট একাডেমির প্রতিষ্ঠাতা। বিতর্ক উদযাপন কমিটির দায়িত্বে ছিলেন রেজাউল করিম জনি, প্রভাষক (হিসাববিজ্ঞান), মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, গিয়াসউদ্দিন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মোঃ শাহারুল আলম, অডিটর, কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তর ও ফকরুল ইসলাম আল হাদি, সিনিয়র ব্যাংকার।
মঙ্গলবার ২৯ জুন দুপুর ১২ ঘটিকায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শফিকুল ইসলামের সভাপতিত্বে ও দীপ বর্ধন মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রেজাউল করিম জনি, বিশেষ অতিথি মোহাম্মদ তারিকউজ্জামান ভূইয়া, সহকারী অধ্যাপক ও ফকরুল ইসলাম আল হাদি।
উক্ত পুরস্কার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আল মাহমুদ নকীব এবং গীতা পাঠ করে বাপ্পি। বিজয়ী দলের তিন সদস্য হলেন গোলাম রব্বানী (ঢাবি),কায়কোবাদ (ঢাবি) ও জাবেদ মিয়া( মৌসক)। অপরদিকে রানার্সআপ দলের সদস্য হলেন আকলিমা আঁখি ( ঢাবি), আজিজুল হাকিম (মৌসক) ও বাপ্পি চন্দ্র (মৌসক)। সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছিলেন গোলাম রব্বানী। সে ঢাবির জহুরুল হক হলের হাউস অব ডিবেটরস এর বর্তমান সভাপতি। জুনিয়র রাইজিং টেলেন্ট হিসেবে আল মাহমুদ নকীব নির্বাচিত হয়।সে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের এই প্লাটফর্ম এর সাথে সম্পৃক্ত থেকে একাডেমিক, ক্যারিয়ার ও সৃজনশীল কাজে নিজেকে তৈরি করতে অনুরোধ করেছেন।
সভাপতি সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন যাতে অল দ্যা বেস্ট একাডেমি দেশ বিদেশে বহু মানুষের ভালোবাসার আদর্শ প্লাটফর্ম হতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com