মৌলভীবাজার বিআরটি কর্মকর্তার করোনা পজেটিভ

June 30, 2021,

স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাস ছড়াচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনা ভাইরাস যেভাবে ছড়াচ্ছে, এ অফিসে যে ভাবে প্রতিদিন ভিড় লেগে আছে তাতে আরো মানুষের করোনা ভাইরাসের কারণে প্রাণহানি হতে পারে।
জানা গেছে- বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার এর উচ্চমান সহকারী কিছুদিন যাবৎ জ্বর ও সর্দি কাশিতে ভুগছেন। তিনি নিয়মতি অফিসও করে আসছিলেন।
সর্বশেষ গত ২৭ জুন তার নমুনা পরীক্ষা করলে ২৮ জুন মৌলভীবাজার সিভিল সার্জন অফিস থেকে তার করোনা পজেটিভ রির্পোট আসে। ঐদিন রাতে তাকে জরুরী ভিত্তিতে ঢাকায় চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার এর উচ্চমান সহকারী মোঃ রফিকুল ইসলাম বলেন- নিয়মিত অফিসে কাজ করেছি। আমি ছুটিতে ছিলাম না। ২৭ তারিখ নমুনা পরীক্ষা করে ২৮ তারিখ সিভিল সার্জন অফিস থেকে করোনা পজেটিভ রির্পোট আসছে। বর্তমানে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
এ ব্যপারে জানতে চাইলে মৌলভীবাজার বিআরটিএ’র সহকারী পরিচালক ডালিম উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন- উচ্চমান সহকারী রফিুকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে বর্তমানে চিকিৎসাধীন। তিনি ছুটিতে ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com