মৌলভীবাজার থেকে নারী ও শিশু সহ ১৪ রোহিঙ্গা আটক

July 2, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের চুবরা এলাকা থেকে নারী ও শিশু সহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, কাজের সন্ধানে ২৭ জুন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্রগ্রামে যায়। পরে সেখানে কোন কাজ না পেয়ে যাত্রীবাহী বাস যোগে মৌলভীবাজার বাস স্ট্যান্ডে নামে ২৮ জুন। মৌলভীবাজার পৌছার পর থেকে তারা কাজের সন্ধানে বিভিন্ন স্থানে গিয়ে কোন কাজ পায়নি। পরে শুক্রবার রাতে নারী ও শিশু সহ ১৪ জন রোহিঙ্গাকে চুবরা এলাকা থেকে আটক করে পুলিশ।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, সন্ধেহজনক ভাবে ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে বলে জানায়। তাদেরকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরৎ পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com