মৌলভীবাজারে এনটিভির ১৯ বছর পদার্পণে মাস্ক ও ফলজ বৃক্ষের চারা বিতরণ

July 3, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে করোনা পরিস্থিতির কারণে এনটিভির ১৯ বছরে পদার্পণ অনুষ্ঠান পালনে এবছরও ভিন্নতা যোগ হলো। প্রতি বছর ব্যাপক সাজসজ্জ্বা, র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যেদিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হলেও এবছর তার উল্টো চিত্র। ভিন্ন আয়োজনে অন্যরকম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় পুলিশ বক্স প্রাঙ্গনে মাস্ক ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
৩ জুলাই দূপুরে এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে মাস্ক ও ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা জানান মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সঞ্চালনায় এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানান মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, ইলেক্টনিক মিডিয়া জার্ণালিষ্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সাধারণ সম্পাদক বকসী মিছবাউর রহমান, মৌলভীবাজার সাংবাদিক সমিতির সভাপতি, বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজ প্রতিনিধি পান্না দত্ত, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, ইটিভি প্রতিনিধি বিকুল চক্রবর্ত্তী, আরটিভি প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, এশিয়া টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মুক্তকথা পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ মহসীন, মনুবার্তা বার্ত পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন, মৌলভীবাজার প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও ভোরের পাতা প্রতিনিধি এ এস কাঁকন, পৌর কাউন্সিলর সৈয়দ সেলিমুল হক, সংরিক্ষত কাউন্সিলর জাহানারা বেগম, কোভিড ১৯ দাপন-কাপনে নিয়োজিত টিমের সভাপতি এম মুহিবুর রহমান ও সাইফুল ইসলাম সরকার জুনেদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ আজাদুর রহমান আজাদ, ঢাক ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, দৈনিক খবর পত্রের প্রতিনিধি স.ই সরকার জবলু, বাংলাটিভির প্রতিনিধি আলী হোসেন রাজন, বিটিভি ক্যামেরাপার্সন মোঃ আমির, দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি মসাহিদ আহমদ, চ্যানেল আই ক্যামেরাপার্সন জুলফিকার আলী ভুট্রু, পাতাকুড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনটিভির ক্যামেরাপার্সন মঞ্জু চৌধুরী, দৈনিক নব চেতনা প্রতিনিধি জাকির হোসেন, পাতাকুড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফ আলী, সাইফুল্লা হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ও গনমাধ্যম কর্মীরা প্রায় ২ হাজার সার্জিক্যাল মাস্ক শহরের পশ্চিমবাজার, পাতাকুঁড়ি এলাকা, শমসেরনগর রোড, চৌমহনা এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে পথচারী, বিভিন্ন যান বাহনের চালক ও দিনমজুরদের মধ্যে বিতরণ করেন। এর আগে পৃথক ভাবে উন্নত জাতের ফলজবৃক্ষের চারা মাল্টা, বিভিন্ন জাতের আম ও শরিফা গাছের চারা বিতরণ করেন

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com