মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে প্রধান সড়কের ডিভাইডারে লাগানো হচ্ছে গাছ

July 3, 2021,

স্টাফ রিপোর্টার॥ চলমান লকডাউনে শহরে যানবাহন কম চলাচলের সুযোগকে কাজে লাগিয়ে মৌলভীবাজার পৌরসভার নিয়ন্ত্রাণাধিন এলাকায় লাগানো হচ্ছে গাছ। পৌর সভার উদ্যোগে শহরের শ্রীমঙ্গল সিলেট সড়কের বেজ বাড়ি থেকে যুগিডর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে রোড ডিভাডারে লাগানো হচ্ছে দৃষ্টি নন্দন ফুলের গাছ। আর এরই সাথে আগের লাগানো গাছগুলোর পরিচর্যা ও ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৩ জুলাই দুপুরে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান কাউন্সিলারদের নিয়ে এ পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলার ও গণমাধ্যমকর্মীরা।
মেয়র জানান মৌলভীবাজার রোড ডিভাইডারে রোপনকৃত এই ফুলের বাগান শহরের সৌন্দর্য বৃদ্ধি করছে। এখানে রয়েছে প্রায় দুই হাজার ফুল ও দৃষ্টি নন্দন বৃক্ষরাজি। প্রতি তিনমাস পর পর তিনি এই গাছ পরিচর্যা করেন। বেশিরভাগ সময় তিনি নিজে থেকে কাজ করান। অনেক সময় নিজেও করেন। তিনি জানান বর্তমান লকডাউনে সড়ক অনেকটাই ফাঁকা থাকায় এই পরিচ্ছন্ন অভিযান ও নতুন বৃক্ষ চারা রোপণ কাজ সহজ হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com