করোনা আক্রান্ত জেলা প্রশাসকের জন্য জোহরা আলাউদ্দিন এমপির উপহার
July 6, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এর পক্ষ থেকে করোনায় আক্রান্ত মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও তাঁর পরিবারের জন্য দ্রুত রোগ মুক্তির কামনাস্বরুপ ফলের ঝুড়ি পাঠানো হয়।
মঙ্গলবার ৬ জুলাই সকালে মৌলভীবাজার তাকরিম ফাউন্ডেশনের টিম প্রধান জুনেদ আহমদ ও টিম সমন্বয়কারী সুমন আহমদের মাধ্যেমে জেলা প্রশাসকের বাস ভবনে ফলের ঝুড়িতে ভিটামিন সি সমৃদ্ধ ফল পৌঁছে দেয়া হয়েছে।
উল্লেখ্য গত সোমবার ৫ জুলাই সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।



মন্তব্য করুন