মৌলভীবাজারে একদিনে ৯৪ জনের করোনা শনাক্ত

July 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ প্রবাসী ও পর্যটন অধ্যুষিত সীমান্তবর্তী মৌলভীবাজারে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৯৪ জনের। এটা জেলায় এপর্যন্ত সর্বোচ্চ সংক্রমণের পরিসংখ্যান। গেল ২৪ ঘণ্টায় ২৪৬টি নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার  শতকরা ৩৮ ভাগ। এর আগের দিন আক্রান্তের হার ছিলো ৫২ শতাংশ। গেল সপ্তাহ দিন থেকে সংক্রমণের হার ৩০-৫২ শতাংশের মধ্যে উঠা নামা করছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে যানা যায়  জেলায় এ পর্যন্ত মোট ৩৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে ২৫০-শয্যা হাসপাতালে মারা গেছেন একজন।

জেলায় মৃত্যুর সংখ্যা ৩৮ জন। তবে বেসরকারী পরিসংখ্যানে মৃত্যু হয়েছে ৭০ জনের। নতুন আক্রান্ত ৯৪ রোগীর মধ্যে রাজনগরের ১০ জন, কুলাউড়ার ১৬ জন, বড়লেখার ৫ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ১১ জন, জুড়ীর ৮ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যা হাসপাতালের ৪২ জন। মৌলভীবাজারেও চলছে কঠোর লকডাউন। গতকাল বুধবার দুপুর পর্যন্ত লকডাউন অমান্য করায় ৩২ মামলায় ২৭.২০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৮ জনকে সাময়িক আটক করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com