ডাঃ ছয়েফ উদ্দিন আহমদ সপু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর নিযুক্ত

July 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ প্রফেসর ডাঃ ছয়েফ উদ্দিন আহমদ সপু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা (ইঝগগট) প্রো-ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন।

তিনি মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সাহেব বাড়ির কৃতি সন্তান। প্রফেসর ডাঃ ছয়েফ উদ্দিন আহমদ সপু এর দাদা নাজির উদ্দিন আহমদের নামে নাজিরাবাদ ইউনিয়নের নাম করণ করা হয়েছে।

বড় ভাই প্রফেসর ড. মুসলেহ উদ্দিন আহমদ তারেক শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। অপর ভাই লেখক ও গবেষক সাদেক আহমদ গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, অন্যভাই মোস্তাক আহমদ অপু অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা করেন দেশে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে সরকারি চাকুরিতে কর্মরত আছেন। সব ছোট ভাই জালাল আহমদ রাজু আইন পেশার সাথে জড়িত রয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ ছয়েফ উদ্দিন আহমদ সপু নিযুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com