করোনা আক্রান্ত জেলা প্রশাসককে ফল উপহার পাঠালেন সাংবাদিক কাঁকন

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট শাখার সদস্য সচিব, মৌলভীবাজার প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ভোরের পাতা প্রতিতিনিধি এ.এস.কাঁকন।
বুধবার ৭ জুলাই বিকেলে সম্পূর্ন সামাজিক দূরত্ব মেনে জেলা প্রশাসকের বাসভবনে তিনি ফলগুলো পৌছে দেন। গত ৫ জুলাই সোমবার টেস্টে জেলা প্রশাসক, তাঁর স্ত্রী ও তাদের দুই সন্তাননের রিপোর্ট করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি ও তার পরিবার হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এ অবস্থায় মনস্তাত্ত্বিÍক ভাবে দূর্বল না হওয়া ও মানসিকভাবে শক্ত থাকার সাহস যোগাতে সাংবাদিক কাঁকন জেলা প্রশাসককে উপহার সরুপ এই ভিন্ন জাতের ফল পাঠান। তিনি বলেন সব সময় জেলা প্রশাসক নিজ উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির মনে সাহস যোগাতে তাদের বাড়িতে ফল পাঠিয়ে খোজ-খবর নেন, সবাইকে সাহস যোগানো সেই মানুষটি আজ যখন স্বাস্থবিধি নিশ্চিতে মাঠে কাজ করতে গিয়ে সপরিবারে আক্রান্ত তখন তাদের এই দুঃসময়ে তাদের পাশে থেকে আমি জেলা প্রশাসক মহোদয় ও তার পরিবারের দ্রুত সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ করোনাকে জয় করে তিনি খুব দ্রুত আমাদের মধ্যে তার কর্মস্থলে ফিরবেন।
এসময় মৌলভীবাজারবাসীর উদ্দেশে তিনি বলেন এ মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ঘরে থাকার কোন বিকল্প নেই,আপনারা ঘরে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন,অহেতুক জনসমাগমে চলা ফেরা করবেন না, ১৪ দিন স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকলে করোনা ভাইরাস সংক্রমন থেকে সহজেই রক্ষা পাওয়া যায়।



মন্তব্য করুন