দুইদিনে মৌলভীবাজারে ১৬০ জনের করোনা শনাক্ত

July 8, 2021,

প্রবাসী ও পর্যটন অধ্যুষিত সীমান্তবর্তী মৌলভীবাজারে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান। গেল দু’দিনে জেলায় নতুন করে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ জন। গেল সপ্তাহদিন ধরে করোনা আক্রান্তের হার ৩০-৫২ শতাংশের মধ্যে উঠানামা করছে। সাম্প্রতিক সময়ে জেলায় উপজেলা ও জেলা শহর থেকে গ্রামে করোনা আক্রান্তের হার ক্রমেই বাড়ছে। গ্রামের প্রতিটি ঘরেই এখন জ¦র,সর্দি,কাশি ও মাথাব্যথার রোগি।
জেলা স্বাস্থ্যবিভাগ বলছে গ্রাম এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় করোনা আক্রান্তের হার বাড়ছে। গেলো ২৪ ঘণ্টায় ২১২টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩১ শতাংশ। গতকাল এই আক্রান্তের হার ছিলো ৩৮ শতাংশ। এর আগের দিন ছিলো ৫২ শতাংশ। সেই তুলনায় দু’দিনের ব্যবধানে কিছুটা হলেও কমেছে সংক্রমণের হার। জেলায় এ পর্যন্ত মোট ৩৩৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৮ জন। তবে বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী মারা গেছেন ৬০ জন। নতুন আক্রান্ত ৬৬ রোগীর মধ্যে বড়লেখার ১ জন, কমলগঞ্জের ৬ জন, শ্রীমঙ্গলের ৭ জন, জুড়ীর ৩ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪৯ জন।
এদিকে বৃহস্পতিবার ৮ জুলাই দুপুর পর্যন্ত সদর উপজেলায় লকডাউন অমান্য করায় ৪৬ মামলায় ২৭.৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৪ জনকে সাময়িক আটক করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com