মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় আটক ২৬ জন : অর্থদন্ড ৭৪ হাজার ৯ ‘শ টাকা
July 8, 2021,

স্টাফ রিপোর্টার॥ কঠোর লকডাউনের ৮ম দিনের মৌলভীবাজার জেলা সদরে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে মোবাইল কোর্ট। এছাড়াও পৃথক ১৫৪টি মামলা দায়েরসহ মোট ৭৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পিতবার ৮ জুলাই জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা, সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম, অর্ণব মালাকার, সাফকাত আলী মাবাইল কোট পরিচালনা করেন।



মন্তব্য করুন