মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের সপরিবারে করোনা আক্রান্ত

July 8, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এম নাসের রহমান ও তাঁর সহধর্মিণী মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি রেজিনা নাসেরসহ তাদের এক সন্তান সহ করোনায় আক্রান্ত হয়েছেন।
এম নাসের রহমান এর ব্যক্তিগত সহকারী শাহাজান সিরাজ এ তথ্য নিশ্চিত করে জানান, গেল কয়েক দিন থেকে তিনি, তাঁর স্ত্রী ও এক সন্তান করোনার উপসর্গে ভুগছিলেন। পরবর্তীতে টেষ্টে করোনা পজিটিভ আসলে বৃহস্পতিবার ৮ জুলাই রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। সেখানে তারা আইশোলেশনে আছেন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ায় তাদের আশু সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান জানান, নাসের রহমান ও তাঁর স্ত্রী রেজিনা নাসের এবং তাদের সন্তানের আশু সুস্থতা কামনায় আজ শুক্রবার জেলার সকল মসজিদে বিএনপি পরিবারের সকল সদস্যদের বিশেষ দোয়া করার জন্য দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com