মৌলভীবাজারে করোনায় নতুন করে আক্রান্ত ৬৭ জন : মৃত্যু এক

July 10, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলায় আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ জনের। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৩৭টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৪৯ শতাংশ। জেলায় এপর্যন্ত সরকারি ও বেসরকারি হিসেবে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন

শুক্রবার ৯ জুলাই মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়, নতুন আক্রান্ত ৬৭ রোগীর মধ্যে রাজনগরের ১৫ জন, বড়লেখার ৪ জন, কমলগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ৪৬ জন।

করোনায় মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়ের আখাইলকুড়া দক্ষিন পাড়া গ্রামের মাওলানা হাজী গোলাম মোস্তফা (৬৫) বৃহস্পতিবার রাতে করোনা পজেটিভ নিয়ে সিলেটের শহীদ সামসুদ্দীন হাসপাতালে মৃত্যু বরণ করেন।

জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ১৩৭ টি নমুনা পরীক্ষায় পাঠালে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৪‘শ ৬৫ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৭ শত ৭১ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫২ জন।

সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৩৯ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com