অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল বশির খান আর নেই

July 10, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রাখা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (নায়েক) মোঃ আবদুল বশির খান (৭৫) আর নেই।  শুক্রবার ১০ জুলাই দুপুরে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

তার মৃত্যুর খবর পেয়ে সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে সেনা বাহিনীর একটি দল তার গ্রামের বাড়িতে সেনা সদস্য মরণোত্তর সালাম প্রদান করা হয়। মৃত আবদুল বশির খান কোর-৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চাকুরি করেছেন।

মৃত আবদুল বশির খানের ছেলে জসিম খান ও ভাতিজা চার বারের ইউপি সদস্য জমশেদ খান, বলেন চাচার মৃত্যুর পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের পরিবার যে সম্মান পেয়েছে সে জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে প্রধাণমন্ত্রী শেখ হাসানির প্রত কৃতজ্ঞতা প্রকাশ করছি ও বঙ্গবন্ধুর আত্নার মাগফিরাত কামনা করছি।

উল্লেখ্য বশির খানের বড় ভাই আব্দুল মছব্বির তিনি সেনা কর্মকর্তা (নায়েক) পদে চাকুরি করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com