মৌলভীবাজারের সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল মছব্বির আর নেই

July 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির এরশাদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহিররাজিউন)।

শনিবার ১০ জুলাই দিবাগত রাত ২ টার সময় মৃত্যু বরণ করেন। মরহুমের জানাজার নামাজ আজ রোববার দুপুর ২ ঘটিকার সময় টাউন ঈদগাহ ময়দান অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল  মছব্বির মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের টানা তিন মেয়াদে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। পরে তিনি সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে এক মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ ও বিশিষ্ট সালিশ কারক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com