মৌলভীবাজারে নতুন করে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত ৩০ জন

স্টাফ রিপোর্টার॥ ২৪ ঘণ্টায় আরও ৩০ জন কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার ১২ জুলাই সিভিল সার্জন কার্যলয়ের ফেসবুক থেকে তথ্য জানা গেছে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৮১ জনের নমুনা পরীক্ষায় পাঠালে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ শতাংশ।
নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১৩ জন, রাজনগরে ২ জন, কমলগঞ্জে ৫ জন, বড়লেখায় ১ জন, জুড়ীতে ১ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ৮১ টি নমুনা পরীক্ষায় পাঠালে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৭ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৬‘শ ৯১ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৮ শত ৩২ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫২ জন।
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৪০জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ জন।



মন্তব্য করুন