সাবেক এমপি খালেদা রব্বানি করোনা আক্রান্ত : সবার কাছে দোয়া চাইলেন

স্টাফ রিপোর্টার॥ করোনা আক্রান্ত হয়েছেন সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য খালেদা রব্বানি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গেল কয়েক দিন থেকে খালেদা রব্বানি জ্বর সর্দি কাশিসহ করোনা উপসর্গে ভোগছিলেন। পরে টেষ্ট করালে তাঁর করোনা পজেটিভ ধরা পড়ে। বুধবার তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাব এইড হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান বেগম খালেদা রব্বানির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জ্বর-সর্দি ছাড়া তেমন কোনো উপসর্গ নেই। পারিবারিক সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীতে নেয়া হচ্ছে। করোনা ছাড়াও তাঁর অন্যান্য শারীরিক জটিলতা রয়েছে। তাই বড় কোনো ধরণের ঝুঁকি এড়াতেই ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। তাঁর সুস্থতার জন্য পরিবারের সদস্য ও জেলা বিএনপি সবার দোয়া চেয়েছেন।



মন্তব্য করুন