করোনায় মৃত্যুবরণকারী রুমি বেগমের দাফন সম্পন্ন করল তাকরীম ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার॥ করোনা পজেটিভ নিয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের রুমি বেগম (৪৩)।
মৃতের পরিবার পক্ষ থেকে মৌলভীবাজার ক্যাবল নেটওয়ার্ক এম.সি.এস এর ম্যানেজার কাজী রায়হান পারভেজ, কোভিড -১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে বিনাপারিশ্রমিকে নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজারের টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ) এর সাথে যোগাযোগ করেন। তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ, দাফনের প্রস্তুতি গ্রহণের জন্য রাজনগর উপজেলা টিম প্রধান শেখ তোফায়েল আহমদ ও রাজনগর উপজেলা টিম সমন্বয়কারী সাইদুল ইসলাম এর সাথে যোগাযোগ করেন। পরে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকতা প্রিয়াঙ্কা পাল এর সাথে লাশ দাফনের অনুমতি চেয়ে যোগাযোগ করলে তিনি স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করার অনুমতি ও নির্দেশনা প্রদান করেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন টিমকে সার্বিক সহযোগিতা করেন। এবং ৬ন টেংরা ইউনিয়ের চেয়ারম্যান টিপু খাঁনকে বিষয়টি অবগত করলে তিনিও সহযোগিতা করেন। বুধবার ১৫ জুলাই রাত ১২.৪০ মিনিটে মৃত রুমি বেগমের লাশ বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই গোছল সম্পন্ন করেন সংগঠনের মহিলা সদস্যগণ। মৃত ব্যক্তির গোসল, কাফন এর দ্বায়িতে ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর মহিলা সদস্য সোমা চৌধুরী, ফারজানা আক্তার রেজভী,শাবানা বেগম ও রহিমা বেগম,দাফন কাজে দায়িত্বরত ছিলেন তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ, সংগঠনের সিনিয়র সদস্য শাহিন আহমদ,মাওলানা শেখ ফজলুর রহমান হেলালী,স্বপন চৌধুরী,রাজনগর উপজেলা টিম প্রধান শেখ তোফায়েল আহমদ ও রাজনগর উপজেলা টিম সমন্বয়কারী সাইদুল ইসলাম। ১৫ জুলাই বুধবার রাত ২.৩০ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে মৃত রুমি বেগম এর বাসভবন এর সম্মুখে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সামাজিক দূরত্ব বজায় রেখে মৃতের আত্মীয় ও এলাকার কিছু লোকজন উপস্থিত হন। জানাযার নামাজের পর মৃত রুমি বেগমকে ইলাশপুর পাঞ্চায়েতী কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য মৃত রুমি বেগমের স্বামী কাজী বাবুল মিয়া, তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থানরত আছেন।



মন্তব্য করুন