কোভিড-১৯ মৌলভীবাজারে ৩ দিনে ২৫০ জনের করোনা শনাক্ত

July 16, 2021,

স্টাফ রিপোর্টার॥ প্রবাসী ও পর্যটন অধ্যুষিত সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে গত ৩ দিনে ২৫০ জনের করোনা শনাক্ত হয়ে। মারা গেছেন ২ জন।  ৬১৬ জনের নমুনা পরীক্ষায় ২৫০ জনের করোনা শনাক্ত হয়। ওই ৩ দিনের আক্রান্তের হার ৩০.৬ থেকে ৪৬.২ শতাংশ। জেলায় গেল ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার ১৫ জুলাই জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ২ শতাংশ। নতুন শনাক্ত ৯১ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩ জন, রাজনগরে ২১ জন, কমলগঞ্জে ৬ জন, বড়লেখায় ২৩ জন, কুলাউড়ায় ১০ জন, শ্রীমঙ্গলে ৯ জন, জুড়ীতে ১৯ জন রয়েছেন। জেলায়  এপর্যন্ত ৩ হাজার ৯৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এপর্যন্ত মারাগেছেন ৪২ জন। তবে বেসরকারি হিসেবে মারাগেছেন ৬৭ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com