করোনার বন্ধিদশা থেকে মুক্ত হলেন মঞ্জু চৌধুরী

July 19, 2021,

স্টাফ রিপোর্টার॥ পাতাকুঁড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনটিভির ক্যামেরাপার্সন মঞ্জু চৌধুরী বেশ কয়েকদিন করোনায় আক্রান্ত হয়ে গৃহবন্ধি থাকার পর সুস্থ হয়ে উঠেছেন। করোনা উপসর্গ নিয়ে বেশ কয়েকদিন থেকে ভুগছিলেন। পরে গত ৩ জুলাই বিকেলে হঠাৎকরে জ¦র,কাশি,বমি ও ডায়রিয়া শুরু হয়। এ অবস্থায় হোম কোয়ারাইনটাইনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ি চিকিৎসা নেন। অবস্থার উন্নতি না হওয়ায় গত ৬ জুলাই করোনা পরিক্ষায় পজেটিভ ধরা পড়ে। পূরোপুরি হোম কোয়ারাইনটাইনে থেকে চিকিৎসা চলে। আবারও নমুনা পরীক্ষা করালে ১৮ জুলাই একটি এসএসএস মাধ্যমে সুসংবাদ আসে করোনা নেগেটিভ। মুক্তহন করোনা ও বন্দিদশা থেকে। বেরিয়ে আসনে সন্ধ্যায় কর্মস্থল পাতাকুঁড়ির দেশ পত্রিকা কার্যালয়ে। এ সময় তাকে ফুল দিয়ে সাহস যোগান পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন।
সদ্য করোনা মুক্ত মঞ্জু চৌধুরী জানান, অনেকেই দূঃসময়ে তার ও পরিবারের খোঁজ খবর নিয়েছেন। এজন্য তিনি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য করোনা ভাইরাসে আরও ২জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com