করোনায় মৃতের দাফন-কাফনে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মোছাঃ হেনা বেগম (৭০) করোনা পজেটিভ নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে মৃত্যু বরণ করেন।
রবিবার ১৮ জুলাই মৃত মোছাঃ হেনা বেগমের ছেলে মোঃ জসিম উদ্দিন কোভিড -১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর জেলার সিনিয়র সদস্য আলমগীর আহমদ এর সাথে যোগাযোগ করলে তিনি তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার এর সাথে যোগাযোগ করেন, তিনি লাশ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবরীনা রহমান এর অনুমতিক্রমে সাপেক্ষে সাস্থ্যবিধি মেনে দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
সোমবার ১৯ জুলাই সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের বাসভবনের সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে শারিরিক দূরত্ব বজায় রেখে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের সদস্যগণ, মৃতের আত্বীয় স্বজন সহ এলাকার মানুষ অংশ গ্রহন করেন, পরে মৃত মোছাঃ হেনা বেগমকে তার পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
দাফন কাজে দায়িত্বরত ছিলেন তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার,সহকারী টিম প্রধান এস,এম গোলাম কিবরিয়া,জেলার সিনিয়র সদস্য মাওলানা মাহফুজুর রহমান,শাহিন আহমদ,স্বপন চৌধুরী।উল্ল্যেখ্য যে,মৃত মোছাঃহেনা বেগম খালিশপুর গ্রামের মৃত খুরশেদ মিয়ার সহধর্মিণী।



মন্তব্য করুন