করোনায় আশ্রাকাপন গ্রামের মমতা বেগম মৃত্যু : দাফন-কাফনে বোরহান উদ্দিন সোসাইটি

July 25, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার জেলায় বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। সেই মিছিলে সামিল হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুনসুরনগর ইউনিয়নের আশ্রাকাপন গ্রামের বাসিন্দা মমতা বেগম।

২৪ জুলাই ২০২১ দুপুর ১ ঘটিকায় মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা ইউনিটে আক্রান্ত হয়ে মারা যান।

এসময় মরহুমার পরিবারের পক্ষ থেকে সমাজকর্মী সৈয়দ মুহিবুর আলী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সাথে যোগাযোগ করলে তিনি টিম প্রস্তত করে বিকাল ৪ ঘটিকায় মরহুমার বাড়িতে গিয়ে পৌঁছান।

স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে বাদ আছর মরহুমার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দাফন-কাফনে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব,সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, অর্থ সচিব মোঃ নাজমুল হোসাইন টিম মেম্বার  জুবায়ের আহমদ, মোহাম্মদ সুমন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com