ঈদের দিন থেকে কোরবানির পশুর চামড়া তদারকি করছে ভোক্তা অধিকার

July 25, 2021,

স্টাফ রিপোর্টার পবিএ ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, পরিবহন, ক্রয়/বিক্রয়, সংক্রান্ত সাপ্লাই চেইন সচল রাখার লক্ষে সার্বক্ষনিক তদারকি করার নিমিত্ত বানিজ্য মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে সারা বাংলাদেশে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার জেলা কার্যালয় ঈদের দিন থেকে ২৪ জুলাই শনিবার ৪থ দিন পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় কোরবানির প্রাণির চামড়াগুলো সংরক্ষণ, পরিবহন, ক্রয়/বিক্রয়, সংক্রান্ত সকল কার্যক্রম তদারকি করছে। জানা যায় মৌলভীবাজারে কোথাও কোন চামড়া নষ্ট হয়নি। মৌলভীবাজারের বিভিন্ন চামড়া ব্যবসায়ী কর্তৃক ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম দিয়ে প্রায় ২০ থেকে ২২ হাজার গরুর চামড়া কিনা হয়েছে যেগুলো ভালো দাম পাওয়ার আশায় লবন দিয়ে সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com