ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছেন পৌর কাউন্সিলর মাসুদ

July 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট দুর্যোগকালে মধ্যবিত্ত ও অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ আহমদ। ২৬ জুলাই রবিবার ব্যক্তিগত অর্থায়নে নিজ বাসভবনে ১৫০ জন মধ্যবিত্ত ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলার ফয়ছল আহমদ ও মাসুদ ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন তুহিন সহ অন্যান্যরা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো মাছ, সুটকী, আলু, ডাইল, লবন, সোয়াবিন তেল, পিয়াজ রসুন, লাউ, কারকুল, পুইশাক, ডেরস, কাছামরিচ, নাগা মরিচ, মিষ্টি লাউ পানিকদু, তেলাপিয়া ও ফাঙ্গাস মাছ।
এ বিষয়ে কাউন্সিলর মোঃ মাসুদ আহমদ বলেন, সমাজ হচ্ছে একটি পরিবারের মতো এবং আমরা সবাই এ পরিবারের সদস্য। সকলের সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আসুন আমরা সবাই একসাথে বাঁচি।
গত এক মাস ধরে নানা পর্যায়ে চলছে তাদের এসব কার্যক্রম। করোনা ভাইরাস ঠেকাতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাই নিজ ঘরে অবস্থান করুন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম। দুর্যোগের সময়ও আপনাদের পাশে থাকবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com