মৌলভীবাজার পৌর এলাকায় করোনায় প্রাণ কেড়ে নিল দুইজনের
July 30, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকায় পশ্চিম ধরকাপন ও দর্জির মহল (খলাপাড়া) এলকায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ২ জন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
পৌর এলাকায় ৮নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকার সৈয়দ সুয়েবুল হোসাইন (সাবেক স্কুল শিক্ষক) শুক্রবার ৩০ জুলাই সকাল ৭ ঘটিকার সময় নিজ বাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মরহুমের নামাজে যানাজা বিকাল ৫-৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবর স্থানে দাপন করা হয়।
অপর দিকে পৌর এলাকার একই ওয়ার্ডের দর্জির মহল (খলাপাড়া) এলকার সৈয়দ হেলাল আহমেদ করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। বাদ জুম্মা যানাজা শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাপন করা হয়।



মন্তব্য করুন