পুলিশ কনস্টেবলকে ব্যতিক্রমী সংবর্ধনা দিলেন পুলিশ সুপার : ফুল সজ্জিত গাড়ী দিয়ে বাসায় পৌছে দেন

August 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র অনুপ্রেরণায় কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়ার পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং সিএসআই মোঃ বজলুর রশীদ এর সঞ্চালনায় সদর কোর্টের কনস্টেবল মোঃ রুহুল আমিন এর অবসরজনিত বিদায়ী ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার ৩১ জুলাই সকাল ১১ টার দিকে আলোচনায় কনস্টেবল রুহুল আমিন তার চাকুরী জীবনের স্মৃতিচারণ করেন।
অবসরজনিত কনস্টেবল বলেন, চাকুরী শেষে ন্ন্যূতম এই সম্মাননা পেয়ে প্রত্যাশা পুরণের সুযোগ প্রদানের জন্য সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত পুলিশ পরিদর্শক (নিঃ) দীপাংকর রায়, পুলিশ পরিদর্শক (নিঃ) বিলকিস আরাসহ সকল অফিসার ও সহকর্মীবৃন্দ বিদায়ী বক্তব্য প্রদান করেন।
সংবর্ধীত বিদায়ী কনস্টেবল মোঃ রুহুল আমিনকে কোর্টের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানান কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া।
অনুষ্ঠান শেষে সূযোগ্য পুলিশ সুপার মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশনায় একটি ফুল সজ্জিত ডাবল ক্যাবিন গাড়ী যোগে মোঃ রুহুল আমিনকে নিজ বাসায় পৌছে দিয়ে আসা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com