মৌলভীবাজার বাড়ছে করোনার সংক্রামন : নতুন আক্রান্ত ১৯০ জন

August 2, 2021,

স্টাফ রিপোর্টার॥ গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৯০ জন। শনাক্ত হার ৪১ দশমিক ৬৭ শতাংশ।
সোমবার ২ আগস্ট সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলায় ৪৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯০ জনের করোনা।
নতুন শনাক্ত মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮০ জন, জুড়ীর ৩ জন, শ্রীমঙ্গলের ৫২ জন, কমলগঞ্জের ৯ জন, বড়লেখার ৪ জন, কুলাউড়ার ৩৯ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় ৫ হাজার ৭৪৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ৪৫৬ টি নমুনা পরীক্ষায় পাঠালে ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪১.৬৭ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৫,৭৪৯ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩,৯৫১ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭২ জন।
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৬১ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com