মৌলভীবাজার সদর হাসপাতালের করোনা ইউনিটকে নগদ এক লক্ষ টাকা দিল ৮৯ ব্যাচ
August 3, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচ ছাত্ররা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল করোনা ইউনিটকে অনুদান হিসেবে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। ৩ আগষ্ট মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ববধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফয়সল জামান।
সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচ ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ হাসান আহমেদ জাবেদ, মোঃ আবুল কালাম আজাদ, দেওয়ান মুনাকিব চৌধুরী, শাহ্ ফখরুল ইসলাম আলোক।



মন্তব্য করুন