এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদের বাবা করোনায় মারা গেলেন

August 5, 2021,

স্টাফ রিপোর্টার॥ এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদের বাবা হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী আবুল হোসেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ৫ আগষ্ট সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, আবুল হোসেন ৪ দিন আগে স্বাশকষ্ট দেখা দিলে অক্সিজেন লেবেল নিচে নেমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন। পরে গত মঙ্গলবার অবস্থার অবনতি হলে রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর বুধবার ৪ আগষ্ট জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। পরে আজ সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
মরহুমের প্রথম জানাজা আজ দুপুর ২টার দিকে ছাতক পৌরসভার কুমনা ভাজনা মহল এবং দ্বিতীয় জানাজা তাঁর গ্রামের বাড়ি চরমহল্লায় বিকেল ৪ টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com