মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

August 5, 2021,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে।
৫ আগস্ট বৃহস্পতিবার শোকাবহ আগস্ট স্মরণে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধু তনয় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলাউদ্দিন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com