মৌলভীবাজারে ৭ই আগস্ট কোভিড-১৯ গণ টিকাদানে প্রস্তুত : বরাদ্দ ৪৮ হাজার ৮ শত ডোজ

August 6, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় আগামীকাল ৭ই আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া কোভিড-১৯ গণ টিকাদান ক্যাম্পেইন। মৌলভীবাজারবাসীর জন্য বরাদ্দ ৪৮ হাজার ৮ শত ডোজ সিনোফার্ম এর verocell টিকা এবং এস্ট্রাজেনেকার দীর্ঘ দিনের প্রত্যাশিত শুধুমাত্র অপেক্ষমাণ ২য় ডোজ বাবদ ১২ হাজার ডোজ টিকা এসে সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছে।
উক্ত টিকা গ্রহণ করেন জেলার সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এবং জেলা টিকা গ্রহণ কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
কোভিড-১৯ গণ টিকাদান ক্যাম্পেইন :
শুধুমাত্র ৭ আগস্ট ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিয়নে ৬০০ জন এবং পৌরসভার প্রতি ওয়ার্ডে ২০০ জনকে কোভিড-১৯ এর verocell টিকা ১ম ডোজ প্রদান করা হবে। পূর্ব ঘোষিত ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে টিকা কেন্দ্রে সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকার মধ্যে ২৫ বছর ঊর্ধ্ব নির্ধারিত সকলকে টিকা রেজিষ্ট্রেশন কার্ড, এনআইডি কার্ড এবং মোবাইলফোন সঙ্গে করে নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন। বয়স্ক এবং মহিলাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
তিনি আরও বলেন, প্রত্যেককে ধীরে সুস্থে, মাস্ক পরিধান করে এবং যথাযথ স্বাস্থ্য বিধি পালন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ করেন। আগামীকালের মত এরকম গণ টিকাদান ক্যাম্পেইন খুব শীঘ্রই আরও হবে। যারা ৭ আগষ্ট টিকা পাবেন না তারা নিরাশ না হওয়ার আহবান করেন। ধীরে ধীরে সকলকেই টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।
এক মাস পর একই ভাবে, একই স্থানে, একই ব্যক্তিকে ক্যাম্পেইনের মাধ্যমে সিনোফার্মের ২য় ডোজ টিকা প্রদানের পরিকল্পনা রয়েছে। এস্ট্রেজেনেকার শুধুমাত্র ২য় ডোজ খুব শীঘ্রই চালু হবে। সময় এবং নিয়মাবলী জানানো হবে। সিভিল সার্জন বলেন, শুধুমাত্র ২য় ডোজের বরাদ্দ হয়েছে। এর থেকে কেউই ১ম ডোজ নিতে পারবেন না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com