কুলাউড়া

কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, অর্ধলক্ষ টাকা জরিমানা গুনলেন সালমান

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে সালমান মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় আরও ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া...

কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, কামালের বিরুদ্ধে মা/মলার নির্দেশ

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় রাবার বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভাটেরা রাবার বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু...

কুলাউড়া সীমান্তে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেছে ৪৬ বিজিবি

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলায় ভারতীয় অবৈধ সিগারেট জব্দের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টহল দলের ওপর অতর্কিত হামলা চালিয়েছে একদল সংঘবদ্ধ চোরাকারবারি। এ সময় আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি রক্ষার্থে বিজিবি ১ রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে...

নানা আয়োজনে কুলাউড়ায় সমবায় দিবস পালন

কুলাউড়া প্রতিনিধি : করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে ধারণ করে কুলাউড়ায় নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৮ নভেম্বর রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা চত্বরে পতাকা উত্তোলন ও র‌্যালী শেষে উপজেলা পরিষদ...

কুলাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

কুলাউড়া প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এর  সভাপতিত্বে...

সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে -এমপি শওকতুল ইসলাম

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শওকতুল ইসলাম শকু বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হলো বিএনপির সরকার। এই সরকার কথায় নয়, কাজে এবং উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকার হলো শিক্ষাবান্ধব সরকার। এই সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ...

কুলাউড়া প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি সজল-সাধারণ সম্পাদক শেলু

এইচডি রুবেল : বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের কুলাউড়া উপজেলা কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা ৫ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে ও শেলুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে বদরুজ্জামান...

কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা

মাহফুজ শাকিল : কুলাউড়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেলে বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষার...

কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রে/ফ/তার ৪

স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই আসামি এবং চোর চক্রের আরও দুই সদস্যসহ মোট চারজনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া প্রায় এক লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল উদ্ধার করা...

প্রধানমন্ত্রীর উদ্যোগে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার-এমপি শওকতুল ইসলাম

কুলাউড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উদ্যোগে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। তিনি বলেছেন, জাতীয় সংসদে আমি প্রথম চা শ্রমিকদের রেইনকোটের বিষয়টি নিয়ে কথা বলেছি। নির্বাচনের সময়...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com