আঠারো মাস পর ফুল দিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের

September 12, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আনন্দ উৎসবের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে প্রথম দিনের ক্লাস করেছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
কোন কোন স্কুল ছাত্রদের স্কুলে প্রবেশ পথেই আল্পনা একে উৎসাহ দেয়া হয়। কেউ দিয়েছেন ফুল। আবার কেউ দেন চকলেট, মাস্ক ও কলম।
রোববার সকালে শ্রীমঙ্গল হাওর এলাকার মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির উদ্যোগে শিক্ষার্থীদের ফুল, চকলেট ও একটি করে কলম দিয়ে বরণ করে নেয়া হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করে ও হ্যান্ড সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করিয়ে ক্লাসে প্রবেশ করাচ্ছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া হয় মাস্কও।
দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে শিক্ষার্থীরা এমনিতেই খুশি তার উপর অনেক গুলো উপহার পেয়ে তারা আরও বেশি খুশি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com