অশ্লীল ভিডিও ছড়িয়ে মানসিক নির্যাতন, যুবক গ্রেপ্তার

September 25, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে র‌্যাব পর্নোগ্রাফি মামলার আসামি আহমেদ আসিফ বকসকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার ২৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউপির কাকিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসিফ সিরাজনগর (হাজিবাড়ি) এলাকার আনোয়ার বকসের ছেলে।
শনিবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, আহমেদ আসিফ বকসের বিরুদ্ধে কিশোরীর বিবস্ত্র অশ্লীল স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে তা মুঠোফোনে ছড়িয়ে দেওয়া এবং ভয় দেখিয়ে মানসিক নির্যাতন করার অভিযোগে রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এদিন দুপুরে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে মেসেঞ্জারের ৫টি ও হোয়াটসঅ্যাপের ১৩টি স্ক্রিনশট উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com