শ্রীমঙ্গলে মাদক বিরোধী অভিযানে দেশী চোলাইমদসহ ৩ মাদক কারবারী আটক

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ১০৫ লিটার দেশীয় চোলাইমদ সহ ৩ মাদককারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ২৭ সেপ্টেম্বর সোমবার সকালে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার জানান, রবিবার ২৬ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে নিয়মিত মাদক বিরোধী অভিযানের সময় ১০৫ লিটার চোলাইমদ সহ ৩জনকে আটক করা হয়। আটককৃতরা হলো জেলার রাজনগর উপজেলার পঞ্চেশ^র গ্রামের নান্টু ঘোষের পুত্র শংকু ঘোষ, বাহাদুরগঞ্জ গ্রামের রাজেন্দ্র দেবের পুত্র প্রদীপ দেব ও শ্রীমঙ্গলের পাত্রীকুল গ্রামের আবুল কালামের পুত্র খোরশেদ মিয়া।
শ্রীমঙ্গল থানার এএসআই মো. নজরুল ইসলাম জানান, তিনজন আটক হলেও এ ঘটনায় সম্পৃক্ত সবুজ গৌঢ় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি জানান, সবুজ গৌঢ় চোলাই মদ তৈরী করে বিভিন্ন গ্রামে গঞ্জে এই সকল কাস্টমারের মাধ্যমে বিক্রি করে আসছিলো। সবুজ গৌঢ়সহ ৩ জনের বিরুদ্ধে তিনি নিজে বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।
এ অভিযানে আরো উপস্থিত ছিলেন এস আই সুব্রত চন্দ্র দাশ, এস আই জাকির হোসেন, এস আই ইলিয়াছ ও এ এস আই মিজানুর রহমান।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার আরো জানান, পলাতক সবুজ গৌঢ় এর আগেও মাদক বিক্রির অভিযোগে আটক হয়। অভিযানের সময় সে পালিয়ে গেলেও তাকে আটক করতে অভিযান অভ্যাহত আছে। আটককৃতদের মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন