প্রধানমন্ত্রীর জন্মদিনে মৌলভীবাজারে বিশেষ সুবিধায় টিকা

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কোভিড ১৯ এর বিশেষ টিকা দেয়া হচ্ছে। এই বিশেষ কর্মসূচীর আওতায় রেজিষ্টেশন ও ম্যাসেজ বিহিন লোকেরাও পাচ্ছেন টিকা।
বিশেষ এই টিকাদান কর্মসূচীর আওতায় জেলার ১১৭ টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে ১ লক্ষ ২৩ হাজার মানুষকে টিকা দেয়া হবে।
মৌলভীবাজার সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর জন্ম দিন উপলক্ষ্যে তারা মানুষকে বিশেষ এ সেবা দিচ্ছেন। মঙ্গলবার ৬০/৭০ হাজার টিকা প্রদানের লক্ষ মাত্রা রয়েছে। চেষ্টা করবেন আরো বেশি দেয়ার। এই সুবিধা দিয়ে বুধবারও এ বিশেষ টিকা দেয়া হবে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর জন্ম দিনে উপজেলার ৯টি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে ১১ সেন্টারে ১২ হাজার টিকা প্রদানের প্রস্তুতি নিয়ে সকাল ৮টা থেকেই কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, ইতিমধ্যে যাদের রেজিষ্টেশন হয়েছে এবং ৫০ এর অধিক বয়সী যারা রেজিষ্টেশন করেননি তাদের তাদের স্পর্ট রেজিষ্টশন করে এ টিকা দেয়া হচ্ছে। যারা রেজিষ্টেশন করেছেন কিন্তু ম্যাসেজ আসেনি তাদেরর ম্যাসেজ পাঠিয়ে দেয়া হচ্ছে বিশেষ টিকা।
মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ৭ হাজার মানুষকে টিকা দেয়া হয়। লক্ষমাত্রা ১২ হাজার। প্রথম দিনে তা শেষ না হলে বুধবারেরও এ কার্যক্রম বর্ধিত করা হবে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ম্যাডিক্যাল টেকনলজিস্ট ইপিআই মো: আলাল মিয়া জানান, সকাল থেকে কয়েকটি বুথ করে তারা হাপাতালে টিকা দিচ্ছেন। যারা রেজিষ্টেশন করেননি এবং যাদের ম্যাসেজ নেই প্রত্যেককেই তারা টিকার দেয়ার ব্যবস্থা করছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরীক্ষনবিদ আনোয়ার গাজী জানান, জন্ম দিন উপলক্ষ্যে প্রত্যেক ইউনিয়নে ১২ শ করে এবং পৌর সভায় ২৭ শ মানুষকে টিকা দিতে সকাল থেকেই তাদের স্বাস্থ্য সহকারীরা বিরামহীন কাজ করছেন।
ম্যাডিক্যাল অফিসার পিনাক ত্রিবেদী জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ একটি দিন হিসেবে তারা এ কার্যক্রম বাস্তবায়ন করছেন। তিনি জানান, স্বাস্থ্য সহকারী ও নার্স ছাড়ও অতিরিক্ত স্বেচ্ছাসেবী নিয়োগ করে তারা উৎসবমূখর পরিবেশে এ টিকা কার্যক্রম পরিচালনা করছেন।
এদিকে জেলা সদর ছাড়া অনান্য উপজেলা সদরে ২য় ডোজ টিকা প্রদান বন্ধ থাকায় ম্যাসেজ পেয়ে হাসপাতালে এসে অনেকে ফিরে যাচ্ছেন।



মন্তব্য করুন