করোনায় মৃত মহিলার দাফনে তাকরীম ফাউন্ডেশন শ্রীমঙ্গল টিম

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল শহরস্থ সিন্ধুর খান রোডের মোছাঃ নার্গিস বেগম (৪৫) করোনা পজেটিভ নিয়ে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত নার্গিস বেগম এর পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল শহরের জালালিয়া রোডের বাসিন্দা মোঃ জাকির হাসান এর সাথে যোগাযোগ করলে তিনি কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় ১ম প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর টিম প্রধান মোঃ নুর আলম নুরু এর সাথে যোগাযোগ করেন তিনি তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার এর সাথে যোগাযোগ করে লাশ দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। মৃতের গোসল ও কাফন এর প্রয়োজনীয় কাজ ঢাকায় সম্পন্ন হয়, ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০.৪৫ মিনিটে সাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে শ্রীমঙ্গল বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাযার নামাজ অনুষ্টিত হয়। জানাজার নামাজে মৃতের আত্বীয় স্বজন, এলাকাবাসী ও তাকরীম ফাউন্ডেশন এর সদস্যগন উপস্থিত ছিলেন। পরে মৃত মোছাঃ নার্গিস বেগমকে বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন পাঞ্চায়েতী কবরস্থানে দাফন করা হয়। এসময় তাকরীম ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর টিম প্রধান মোঃনুর আলম নুরু,মাওলানা আজিজুর রহমান,লুৎফুর রহমান পাভেল,মোঃআবুল কাশেম,মোঃএনামুল হক ছোটন,মোঃনাসির আহমেদ,মোঃনাজিমুল হক শাকিল ও পরবর্তীতে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার টিম প্রধান সাইফুল ইসলাম সরকার সংগঠনের সিনিয়র আব্দুর রশিদ,মোঃশাহিন আহমদ স্বপন চৌধুরী, উপস্থিত ছিলেন। উল্ল্যেখ্য যে, মৃত মোছাঃ নার্গিস বেগম শ্রীমঙ্গল শহরস্থ সিন্ধুর খান রোডের মোঃআবুবক্কর এর সহধর্মিণী।



মন্তব্য করুন