র‌্যাব-৯  উদ্ধার করলো শ্রীমঙ্গল এলাকা থেকে ৪০ কেজি গাঁজা

October 2, 2021,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২ অক্টোবর শরিবার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার ১ নং ওয়ার্ডের অন্তর্গত কুমিল্লা পেড়াভান্ডার নামক মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার কৃত আলামত জিডি মূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com