শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হয়েছে

October 7, 2021,

স্টাফ রিপোর্টর॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও কিছু বিচ্ছিন্ন ঘটরার মধ্যদিয়ে ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র (আনারস) প্রেমসাগর হাজরা বিকেল পৌনে ৪টার দিকে কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জন করেছেন।
অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে চা বাগান এলাকায় ভোটারদের উপস্থিতি বেশী ছিল।
বেলা ১ টার সময় শ্রীমঙ্গলের কাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে বাক্সে ব্যালট ঢুকানোর সময় সংঘর্ষ হয়। প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকার ভোট গ্রহন শুরু। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব ১ রাউন্ড গুলি করে। এসময় ২ র‌্যাব সদস্য সহ ৪ জন আহত হন।
নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রব (লাঙ্গল), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র (আনারস) প্রেমসাগর হাজরা, স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com