শ্রীমঙ্গল উপজেলা উপ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলা উপ-নির্বাচনে সকাল ৮ টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। সকালে শহর এলাকার অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও চা বাগান এলাকায় ভোটারদের উপস্থিতি একটু বেশী ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে দেখাগেছে।
নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রব (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা (আনারস) প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন।
সকালে স্ব- স্ব প্রার্থীরা তাদের ভোট সেন্টারে ভোট দেন। বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটার উপস্থিতি লক্ষ করলেও মহিলা ভোটারের উপস্থিতি কম লক্ষ করা যায়।
এদিকে উপজেলা ব্যাপী ৮০টি সেন্টারেই বিপুল সংক্ষক পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, এ নির্বাচন শতভাগ সুষ্ট করতে তারা সকল রকম প্রস্তুুতি নিয়েছেন। প্রত্যেকটি সেন্টারেই বিশেষ নিরাপত্তা জোরদার রেখেছেন।
উল্লেখ্য ২১ মে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব মারা যান। পরে চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করা হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করে আজ ৭ অক্টোবর এই পদে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। উপজেলা উপ নির্বাচনে ২লক্ষ ৩৩ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। ১টি পৌরসভা ৯টি ইউনিয়নে মিলে মোট কেন্দ্র রয়েছে ৮০টি।



মন্তব্য করুন