শ্রীমঙ্গলে ২ ছিনতাইকারী আটক সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

October 30, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়ক হতে ছিনতাইকারীরা একজন মহিলার গতিপথ রোধ করে জোড়পূর্বক কানের রিং নিয়ে দ্রুত পালিয়ে যায়।
২৭ অক্টোবর অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম ওর রশিদ তালুকদার’র নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির’র নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এস আই (নিঃ) মোঃ জাকির হোসেন ঘটনাস্থলের সিসি ফুটেজ, ভিকটিমের দেয়া তথ্যমতে ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যেই ২৮ অক্টোবর বৃহস্পতিবার আসামি সনাক্ত করে আটক করেন। এসময় ভিকটমের লুন্ঠিত কানের রিং উদ্ধার করেন।
আটককৃত আসামীর হলো শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউপি’র যাত্রাপাশা গ্রাম নিবাসী শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডস্থ টিভিএস সো রুম শ্রীমঙ্গল অটো গ্যালারির মালিক ভানু ভূষন চৌধুরীর পুত্র শুভ চৌধুরী ও সিন্দুরখান রোড মৃত- সুধির কপালীর পুত্র বিকাশ কপালী।
আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ মোতাবেক মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের ধরতে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com