শ্রীমঙ্গলে পরিচ্ছন্ন ও চকচকে পৌরসভার জন্য নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ের বিকল্প নেই-জেলা পরিষদ চেয়ারম্যান

বিকুল চক্রবতী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীর সাথে শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়ন ও পৌর নির্বাচন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার রাত ৯টায় শ্রীমঙ্গল আগামী পৌর নির্বাচনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও মৌলভীাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
প্রেসক্লাব সভাপতি মৌলভীবাজার জজকোটের পাবলিক প্রসিকিউটর এডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, আমেরিকা প্রাবাসী আওয়ামীলীগ নেতা সোলেমান আহমদ, প্রবীণ সাংবাদিক চৌধুরী নিহারেন্দু হোম সজল, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মো. জাকির হোসেন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাজ্জাদুর রহমান সাজু ও ভূনবীর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি কাউছার আহমদ রিয়ন।
সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মিছবাহুর রহমান বলেন, বিগত সময়ে শ্রীমঙ্গল পৌরসভার আশানুরুপ উন্নয়ন হয়নি। একটি পর্যটন নগরীর পৌরসভা হিসেবে এটি আরো পরিচ্ছন্ন ও চক চকে হওয়ার কথা ছিলো। রাস্তাঘাট আরো প্রসস্ত হওয়ার কথা ছিলো। তারা বলেন, এই সকল উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর দেয়া প্রার্থী সৈয়দ মনসুরুল হককে বিজয়ী করতে হবে। এ জন্য তারা পৌরবাসীর কাছে নৌকা মার্কার পক্ষে ভোট চান।



মন্তব্য করুন